সংস্কৃতিমন্ত্রী
মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা করার প্রয়োজন ছিল না
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৩-২০২৬ ০৭:৩৭:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৩-২০২৬ ০৭:৩৭:৪২ অপরাহ্ন
ফাইল ছবি
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন পহেলা বৈশাখ উদ্যাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অনর্থক এবং এ ধরনের বিষয় দেশকে বিভক্ত করতে পারে। তাই এ নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলেই তিনি মনে করেন।
তবে পহেলা বৈশাখ উদ্যাপনের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে জানান, অতীতের কোনো ভুল বর্তমান সরকার বহাল রাখবে না।
তিনি আরও বলেন, এ বছর পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় এবং চিরায়ত ধারায় উদ্যাপন করা হবে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
অপসংস্কৃতি বা জীবনবিমুখ কোনো কার্যক্রম বৈশাখ উদ্যাপনে স্থান পাবে না বলেও জানান মন্ত্রী। দেশজুড়ে শোভাযাত্রা, আল্পনা, গান-বাজনা ও মেলার আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স