ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ইরানের শাসন পরিবর্তন হয়ে গেছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৭:১৮:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৭:৫৭:০৯ অপরাহ্ন
​ইরানের শাসন পরিবর্তন হয়ে গেছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে ‘শাসন পরিবর্তন হয়েছে’। মঙ্গলবার (৩১ মার্চ) পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

হেগসেথ বলেন, ‘যেহেতু শাসন পরিবর্তন হয়েছে, নতুন সরকার আগের চেয়ে আরও বিচক্ষণ হবে বলে আশা করা যায়।’ তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি করতে আগ্রহী এবং সেই চুক্তির শর্ত ইরান জানে। তবে ইরান যদি সেই শর্ত মানতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘আরও তীব্রভাবে’ চালিয়ে যাওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

হেগসেথের এই মন্তব্য মূলত ট্রাম্পের আগের এক বক্তব্যের প্রতিধ্বনি। গত রোববার ট্রাম্পও ইরানে শাসন পরিবর্তনের ইঙ্গিত দেন।

এদিকে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতৃত্বে আনা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রায় চার দশক ধরে ক্ষমতায় থাকা আলী খামেনির মৃত্যু হয়।

তবে নতুন নেতৃত্বে আসা মোজতবা খামেনি এখনো জনসমক্ষে হাজির হননি। বিশেষ করে, যুদ্ধ শুরুর পর থেকে তাঁকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। ফলে ইরানের পক্ষে আসলে কে কথা বলছেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, তারা ইরানের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে প্রায় দুই সপ্তাহ পর আবারও ইরান যুদ্ধ নিয়ে পেন্টাগনে ব্রিফিং শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন হেগসেথের পাশাপাশি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সর্বশেষ তারা গত ১৯ মার্চ এই বিষয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ