ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​টানা পাঁচদিন দেশজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৫৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৫৫:৩৬ অপরাহ্ন
​টানা পাঁচদিন দেশজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস ​ছবি: সংগৃহীত
চৈত্র মাসের প্রথম থেকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী। এর সঙ্গে কোথাও কোথাও হচ্ছে শিলাবৃষ্টি। মধ্য চৈত্র চলেও এলেও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হয়নি। সোমবারও (১৬ চৈত্র) দেশের ৮টি বিভাগেই কালবৈশাখী বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সময় রাজধানী ঢাকায় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুয়ায়ী, আগামী ৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৯টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ২৪ দশমিক ৯। এ ছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে রোববার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুষ্টিয়া জেলার কুমারখালীতে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ