ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট বাতিল হলে হুমকির মুখে পড়বে সংসদ: শিশির মনির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৩৭:১২ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৩৭:১২ অপরাহ্ন
গণভোট বাতিল হলে হুমকির মুখে পড়বে সংসদ: শিশির মনির ছবি: সংগৃহীত
স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে মনে করেন তিনি। সোমবার (৩০ মার্চ) হাইকোর্টে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির।

এসময় গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিমকোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ ২০টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন তিনি। শিশির মনির বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০ বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত হয়েছিলো। সেসব বিষয়েও বিএনপি মানতে টালবাহানা করছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক /এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ