ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন
​কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক ​ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, জুলাইয়ের ঘটনাবলি সংক্রান্ত একাধিক মামলায় তার নাম রয়েছে বলে জানা গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ