ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৩:৪৩:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৬:৪৭:০২ অপরাহ্ন
​সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন সোমবার (৩০ মার্চ)। প্রথমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়াভাতা প্রদান করা হবে।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদের সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেয়া হবে।’

তিনি বলেন, ‘যারা বিভিন্ন পদক পেয়েছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেয়া হবে।’

মন্ত্রণালয়ের পরিকল্পনা সম্পর্কে আমিনুল হক জানান, ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ করা হবে। ঢাকার বিভিন্ন জায়গায় দখল হয়ে থাকা মাঠ উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে মন্ত্রণালয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ