ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেফতার মডেল মিষ্টি রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৩:০৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৩:০৩:৩০ অপরাহ্ন
জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেফতার মডেল মিষ্টি রিমান্ডে ফাইল ছবি
সাভারে গ্রেফতার মডেল মিষ্টি সুভাষকে (২৮) রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৭ মার্চ) তাকে ঢাকার একটি আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়া এবং ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে মডেল মিষ্টিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মিষ্টি সুভাষকে আটক করা হয়।

বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’কাগজে  লিখে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তারা আশুলিয়া থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। মিষ্টি ছাড়াও আটক অন্য দুজন হলেন- তাহমিনা আক্তার (৪০) ও রকিবুল ইসলাম দুর্জয় (৩২)।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ