ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের ভিড়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১২:৫৬:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১২:৫৬:১৪ অপরাহ্ন
​ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের ভিড় ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন রুটের ট্রেন একে একে প্রবেশ করতে দেখা গেছে। স্টেশনের প্ল্যাটফর্মজুড়ে ছিল ফিরে আসা যাত্রীদের ভিড়।

ঢাকায় ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রাপথে অতিরিক্ত ভিড় না থাকলেও টিকিট সংকট এবং কিছু ক্ষেত্রে ট্রেন বিলম্বের কারণে অনেককে ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

অন্যদিকে, ঈদের ছুটি শেষে এখনো অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে। তারা জানান, ছুটি কিছুটা বাড়িয়ে পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটাতেই এখন তারা গ্রামের পথে রওনা হচ্ছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ