ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​পদ্মায় বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১২:৪৭:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৫:১৫:৩১ অপরাহ্ন
​পদ্মায় বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। 

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু করেন তারা।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৮টা থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল এ অভিযানে অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। বাইরে কোথাও লাশ ভেসে গেছে কিনা। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে, লাশ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। 

এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ