৬ মাসের মধ্যে বড় পতনের পথে তেলের বাজার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০৩-২০২৬ ১১:৩৫:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-০৩-২০২৬ ১১:৩৫:৫০ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের দিকেই যাচ্ছে বাজার। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের আলোচনা এগোচ্ছে এমন খবর এবং দেশটির জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা এ পরিস্থিতির প্রধান কারণ।
শুক্রবার (২৭ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭.১৭ ডলারে নেমেছে, যা আগের চেয়ে ০.৮ শতাংশ কম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.১ শতাংশ কমে ৯৩.৪৬ ডলারে দাঁড়িয়েছে।
যদিও আগের দিন যুদ্ধ বাড়ার আশঙ্কায় দাম বেড়েছিল, পুরো সপ্তাহের হিসেবে তেলের দাম কমতির দিকেই রয়েছে। বিশ্লেষকদের মতে, এখন বাজার নির্ভর করছে যুদ্ধ কতদিন চলবে তার ওপর। যুদ্ধ দীর্ঘ হলে দাম আবার বাড়তে পারে, আর দ্রুত শেষ হলে দাম আরও কমতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র হামলা সাময়িকভাবে বন্ধ রাখলেও মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন করেছে। অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একতরফা বলে মন্তব্য করেছে। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১১ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ কমে গেছে, যা বাজারে চাপ তৈরি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে পরিস্থিতি দ্রুত শান্ত হলে আগামী মাসগুলোতে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
সূত্র : রয়টার্স
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স