ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১০:০৮:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১০:০৮:১০ অপরাহ্ন
​কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ ছবি : সংগৃহীত
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় অবস্থিত মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭), মেয়ে লাবিবা (১৮) ও প্রাইভেটকার চালক বরিশালের জামাল হোসেন (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার আরোহীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। বাস ও প্রাইভেটকার মহাসড়ক থেকে সরানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ