ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০১:০০:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০১:০০:৩৮ অপরাহ্ন
​বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন ফাইল ছবি
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

বুধবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির জনগণকে অভিনন্দন জানাচ্ছি।

রুবিও আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে গুরুত্ব দেয়। একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার লক্ষ্যে এ দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে।

মার্কো রুবিও জানান, আগামী দিনে দুই দেশের জনগণের স্বার্থে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। বাংলাদেশের এ বিশেষ দিনে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রুবিও।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ