ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:৪৪:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:৪৪:৩৪ অপরাহ্ন
​প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ ফাইল ছবি
২০২৫ সালে স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। চলতি বছর ১৫ এপ্রিল শুরু হচ্ছে এ পরীক্ষা, শেষ হবে ১৮ এপ্রিল। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সয়মসূচি প্রকাশ করেছে। 

প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে।

সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিন পার্বত্য জেলায় এ পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল।

শুরুর দিনে প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা আর ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ চহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করতে বলা হলো।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ