ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ০৯:৫৭:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ০৯:৫৭:৫৩ অপরাহ্ন
​ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ছবি : সংগৃহীত
আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান, প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে।ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম মোতায়েন ও অভিযান পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। 

সূত্র: আলজাজিরা

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ