প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৩-২০২৬ ০১:১২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৩-২০২৬ ০১:১৯:৪২ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেইভাবে দেশ পরিচালনায় কাজ করবে সরকার।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদুল ফিতরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে সরকার কাজ করবে।’ তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী ৭১-এর শহীদদের পাশাপাশি ২০২৪ সালের শহীদদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য এবং শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স