ঈদযাত্রায় ‘চরম জুলুম’, বিস্ফোরক অভিযোগ জামায়াত আমিরের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৩-২০২৬ ০২:০৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৩-২০২৬ ০৭:২৫:৩৪ অপরাহ্ন
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ ও পরিবহন খাতের ভয়াবহ অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, ঈদযাত্রায় সাধারণ মানুষের ওপর ‘চরম জুলুম’ চালানো হচ্ছে এবং দেশ ইতিহাসের জঘন্যতম পরিবহন বিশৃঙ্খলার সাক্ষী হয়েছে।
তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের বক্তব্যই এই সংকটের মূলভিত্তি তৈরি করেছে। একইসঙ্গে বাস ভাড়া কম নেওয়ার দাবি ‘চরম মিথ্যাচার’ বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও প্রশ্ন তোলেন—এই দুর্ভোগের দায় কে নেবে? তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেগে ওঠা যুবসমাজ ও সাধারণ জনগণ কোনো ধরনের স্বৈরাচার বা ফ্যাসিবাদ মেনে নেবে না। সময় থাকতে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সৃষ্ট বিপর্যয়ের দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স