ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতের বন্দরে নোঙর করা তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:১৫:৩৩ অপরাহ্ন
আমিরাতের বন্দরে নোঙর করা তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেল বন্দর ফুজাইরার কাছে নোঙর করে থাকা অবস্থায় একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) গভীর রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস।

আঞ্চলিক নিরাপত্তার দায়িত্বে থাকা এই সামুদ্রিক কর্তৃপক্ষ জানায়, ওমান উপসাগরে ফুজাইরা থেকে ২৩ নটিক্যাল মাইল পূর্বে জাহাজটিতে আঘাত হানা হয়। এতে জাহাজের কাঠামোগত সামান্য ক্ষতি হয়েছে। তবে ক্রুদের কোনো আঘাত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি এবং জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণও খুবই সামান্য।ফুজাইরা হলো তেল রপ্তানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট, যা দিয়ে হরমুজ প্রণালী এড়িয়ে চলা যায়। উল্লেখ্য, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে। ফুজাইরা তেল টার্মিনাল বন্দর এবং সংলগ্ন ফুজাইরা তেল শিল্পাঞ্চল বারবার ইরানের লক্ষ্যবস্তু হয়েছে।

মঙ্গলবার ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার ফলে তেল শিল্পাঞ্চলে যে আগুনের সূত্রপাত হয়েছে, তারা তা নিয়ন্ত্রণে কাজ করছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস-এর আগের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার হামলার শিকার এই ট্যাঙ্কারটি নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর এলাকায় মোট ২১টি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ