ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রণক্ষেত্র শৈলকুপা, আহত ১৫

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৩:১৩:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৩:১৩:১৮ অপরাহ্ন
রণক্ষেত্র শৈলকুপা, আহত ১৫ ​ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
 
সে সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘মসজিদ কমিটি গঠন নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ