আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৩-২০২৬ ০৭:২৩:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৩-২০২৬ ০৭:২৩:১২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সুহেল দাউদের নেতৃত্বে এফবিআইয়ের চার সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা ও প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি প্রতিনিধি দলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআই’র সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সাক্ষাতকালে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স