ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:৩১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:৩১:৩৪ অপরাহ্ন
বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর ​ছবি: সংগৃহীত
বিবিসি বাংলার বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। 

মঙ্গলবার (১০ মার্চ) বিবিসি বাংলার প্রধান সম্পাদক ও ডিরেক্টর জেনারেলের ই-মেইলে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আলটিমেটাম দেওয়া হয়েছে।

মাহদী হাসান জানান, গত ২১ ফেব্রুয়ারি বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়।

তিনি দাবি করেন, প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের সঠিক যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে, যা তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এ কারণে বিবিসি বাংলার কাছে তিনি ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্রতিবেদন প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ