ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘রমাদান সামিট’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:৪২:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:৪২:১১ অপরাহ্ন
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘রমাদান সামিট’ অনুষ্ঠিত সংবাদচিত্র: সংগৃহীত
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে এনলাইটেন্ড লাইফ প্রেজেন্টস ‘রমাদান সামিট-৩’ পাওয়ার্ড বাই অ্যারিস্টোফার্মা লিমিটেড শীর্ষক অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সংগঠন ‘এনলাইটেন্ড লাইফ’-এর সাথে সার্বিক সহযোগিতায় ছিল ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সামিটের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহাদস টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাহাদ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, কোরআন আল্লাহর বাণী এবং মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাফিজ মোহাম্মদ খাইরুল ইসলাম কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার মাধ্যমে নৈতিকতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এ কে এম মাকসুদুল হক তাঁর বক্তব্যে বলেন, কোরআন ও সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করা সবচেয়ে বড় কল্যাণের কাজ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সিনিয়র উপাধ্যক্ষ ফাতেমা জোহরা তরুণ সমাজকে দ্বীনের আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানান।সামিটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা কোরআন তেলাওয়াত, আজান, ইসলামি সংগীত, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন। বিজয়ীদের মধ্যে ইব্রাহিম, নিহাল, লুবাবা, মারিয়া ও জুবায়েরসহ ৩৪ জনেরও বেশি প্রতিযোগীকে ক্রেস্ট, সনদপত্র ও বই উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে এনলাইটেন্ড লাইফের সভাপতি আহনাফ আবিদ আয়োজনের মিডিয়া পার্টনার ‘বাংলাদেশের খবর’-কে ধন্যবাদ জ্ঞাপন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। তিনি এনলাইটেন্ড লাইফের ভবিষ্যৎ সকল আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ