ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইফোনের লোভে বন্ধুকে হত্যা, অতঃপর...

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৪:১৮:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৪:১৮:০৩ অপরাহ্ন
আইফোনের লোভে বন্ধুকে হত্যা, অতঃপর... ফাইল ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সিয়াম মোল্যা মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালি প্রবাসী লিখন মোল্যার ছেলে ও মুকসুদপুর কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র। সিয়ামের মা মারা যাওয়া ও বাবা ইতালি প্রবাসী হওয়ায় তিনি ঝুটিগ্রামের নানা বাড়ি থাকতেন। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৭ মার্চ থেকে কলেজ ছাত্র সিয়াম নিখোঁজ হন। সোমবার রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে থেকে দুর্গন্ধ আসতে থাকে। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কচুরিপানার মধ্য থেকে সিয়ামের লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, সিয়ামের কাছে একটি আইফোন ও নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগাড় করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার চারবন্ধু। সেই পরিকল্পনা অনুযায়ী শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যার পর একটি পুকুরে কচুরিপানার নিচে লাশ গুম করে রাখে তারা।  এ ঘটনায় ঝুটিগ্রামের শাহিন মিয়ার ছেলে দিদার (১৪) ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজকে (১৫) আটক করেছে পুলিশ। বাঁশবাড়িয়া এলাকার ইউপি সদস্য (মেম্বার) রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সীকে আটকে অভিযান চলছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ