ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন করা হবে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৭:২৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৫৬:৪২ অপরাহ্ন
​আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন করা হবে: তথ্যমন্ত্রী ​ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাস করা হবে।’ তিনি আরও জানিয়েছেন, আইনটি বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ : সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

গোলটেবিল বৈঠকে জানানো হয়, দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ। তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে ৫৪৮ জনের মৃত্যু হয় এবং অসংখ্য মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হন।

গোলটেবিলে বাংলাদেশের ক্যান্সার রোগীদের অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক। তিনি বলেন, ‘আমরা অসহায় মানুষদের কণ্ঠস্বর তুলে ধরেছি। সরকারের কাছে প্রত্যাশা— এই আর্তনাদ যেন আর শুনতে না হয়।’

উল্লেখ্য, সংশোধিত অধ্যাদেশে তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে রক্ষায় ই-সিগারেট, ভ্যাপ ও হিটেড টোব্যাকো পণ্যের উৎপাদন, আমদানি, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বাতিল করে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ