ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে কমিটি, প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫৬:২০ অপরাহ্ন
​রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে কমিটি, প্রজ্ঞাপন জারি
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণ-সংক্রান্ত কেন্দ্রীয় এ কমিটির সদস্য মোট ছয়জন।

রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সরকার ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে।

কমিটির আহ্বায়ক হবেন মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ