ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০২:৩৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০২:৩৭:১৪ অপরাহ্ন
​প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি খাতের উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন তারা।

প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিতে বেপজার অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পাশাপাশি শিল্পায়ন ত্বরান্বিত করা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে বেপজার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌজন্য সাক্ষাৎ হলেও এতে দেশের শিল্প ও রপ্তানি খাতের অগ্রগতির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ