দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ০৮:৩২:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ০৮:৩২:২২ অপরাহ্ন
ফাইল ছবি
কিশোরগঞ্জের পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী ফোনে আহত সাংবাদিকদের খোঁজখবর নেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের সঙ্গেও কথা বলেন।
তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং হামলায় আহত সাংবাদিকদের নিরাপত্তা বিধানের নির্দেশ দেন।
ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন জেলা প্রশাসক।
গত ৫ই মার্চ সংবাদ সংগ্রহের কাজে পাগলা মসজিদে গেলে দুর্বৃত্তরা সাংবাদিকদের ওপর হামলা করে। সূত্র: বাসস
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স