ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তহবিল তছরুপ, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৮:১৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৮:১৯:৪৪ অপরাহ্ন
​তহবিল তছরুপ, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত
দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে তিনি ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন।

এ কারণে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ