ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তেহরানে ইসরায়েলি হামলার পর ঝরছে কালো বৃষ্টি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৬:৩৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৮:২৯:২২ অপরাহ্ন
​তেহরানে ইসরায়েলি হামলার পর ঝরছে কালো বৃষ্টি ​ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানে শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় জ্বালানি তেলের গুদামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনার প্রেক্ষিতে ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। আকাশ থেকে ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’।

রোববার (৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে এ কালো বৃষ্টি প্রত্যক্ষ করে শহরের এক কোটি মানুষ।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি, বৃষ্টির পানি আসলে কালো—মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত।”

প্লিটজেন আরও বলেন, “হামলার পর আজ সকালে ইরানি রাজধানীতে এমন তেলমিশ্রিত বৃষ্টি ঝরছে।”

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ