ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৪৩:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৬:৩৯:১০ অপরাহ্ন
​১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ ২০২৬ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, এই ছুটির দিনে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। ফলে শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির সুযোগ পাবেন কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ