ঢাকা , রবিবার, ০৮ মার্চ ২০২৬ , ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১২ হাজার পরিবার পেল রমজানের খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৩৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৩৮:০৮ অপরাহ্ন
১২ হাজার পরিবার পেল রমজানের খাদ্য সহায়তা ছবি: সংগৃহীত
কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার জেলেপল্লীতে বাস বৃদ্ধ নুরুল হকের। আয়-রোজগারের একমাত্র অবলম্বন ছেলে আমিরউল্লাহ সমুদ্রে গিয়ে আর ফিরেনি ঘরে, ষাটোর্ধ্ব মানুষটির এবার রমজান কাটছিল নিদারুণ কষ্টে। তবে তার সে কষ্ট সামায়িক লাঘব হয়েছে, শনিবার (৭ মার্চ) নুরুলহকসহ জেলাপ্রশাসনের সহযোগিতায় কক্সবাজার সদর উপজেলার অসহায়-সুবিধাবঞ্চিত সহস্রাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র রমজান উপলক্ষ্যে মানবিক খাদ্য সহায়তা। যার মধ্যে ছিল ২৫ কেজি সমপরিমাণ ১৪ ধরনের খাদ্যসামগ্রী।

নুরুল হক বলেন, ‘ছেলেটা নেই, এবার অনেক রোজা না খেয়ে রাখতে হয়েছে। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি যাদের উছিলায় এই রিজিক পেলাম।’ নিজেদের মানবিক কর্মসূচির আওতায় 'রামাদান খাদ্যসামগ্রী' বিতরণ শিরোনামে এমন ভিন্নধর্মী আয়োজন করে মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)। কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষ যেন এই রমজানে অনাহারে না থাকে সে লক্ষ্যে সহায়তা কার্যক্রমের এই উদ্যোগ। মানবিক প্রচেষ্টাগুলো সমাজে ইতিবাচকতা বয়ে আনবে বলে আমরা প্রত্যাশা করি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, সদরের অন্তর্গত ১ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এতে মানবেতর পরিস্থিতির মুখোমুখি পরিবারগুলো উপকৃত হবে।

শুধু সদর উপজেলা নয় জেলার বিভিন্ন স্থান ও রোহিঙ্গা ক্যাম্পে ধাপে ধাপে ১২ হাজার পরিবারের হাতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে এমএসআই। এমএসআই কর্মকর্তা মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, আমাদের প্রতিষ্ঠান যাত্রালগ্ন থেকেই মানুষের জন্য নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার আমরা কক্সবাজার জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সহযোগিতায় ১২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি, আন্তর্জাতিক দাতা সহযোগীসহ মানবিক মানুষদের সহযোগিতায় ভবিষ্যতেও আমরা এই প্রয়াস ধরে রাখতে চাই।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ