ঢাকা , রবিবার, ০৮ মার্চ ২০২৬ , ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:১৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:১৫:৩৬ অপরাহ্ন
​‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার ​ফাইল ছবি
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এ কর্মসূচির বিস্তারিত জানাতে সোমবার (৯ মার্চ) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯ মার্চ সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেবেন।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ