ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নন ইমিগ্র্যান্ট ভিসাধারীদের যে বিষয়ে সতর্ক করলো মার্কিন দূতাবাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০২:১৯:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০২:১৯:৫৬ অপরাহ্ন
নন ইমিগ্র্যান্ট ভিসাধারীদের যে বিষয়ে সতর্ক করলো মার্কিন দূতাবাস ফাইল ছবি
নন ইমিগ্র্যান্ট ভিসাধারীদের আর্থিক স্বচ্ছলতা বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৭ মার্চ) মার্কিন দূতাবাস এ বিষয়ে এক বার্তা দিয়েছ।বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময়, নিশ্চিত করুন যে, ভ্রমণে কোনও বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে; যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে। এর আগে মার্কিন দূতাবাস ভ্রমণকারীদের সে দেশে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণ করা নিয়ে সতর্ক করে। ভ্রমণের উদ্দেশে সে দেশে গিয়ে মার্কিন সরকারের স্বাস্থ্য সহায়তা গ্রহণ করাকে ভিসার অপব্যবহার হিসেবে দেখা হবে। এ জন্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে অযোগ্য হতে পারেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ