ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:৩১:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১১:৩১:০১ পূর্বাহ্ন
​ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র ​ছবি: সংগৃহীত
ইসরায়েলের কাছে প্রায় ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার (৭ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর অস্ত্র বিক্রির এ অনুমোদন দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’র প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইসরায়েল সরকারের কাছে দ্রুত এ অস্ত্র সরবরাহের জন্য একটি বিশেষ জরুরি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এ অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

অস্ত্রের এ প্যাকেজে বিএলইউ-১১০এ/বি বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, এ অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন করবে এবং এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ