ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হামলা হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে

হরমুজ প্রণালি খোলার ঘোষণা ইরানের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:২৪:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১১:৩১:৪২ পূর্বাহ্ন
হরমুজ প্রণালি খোলার ঘোষণা ইরানের ​ছবি: সংগৃহীত
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি খোলা থাকবে। শুক্রবার (৬ মার্চ) এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা করা হবে। ইরান এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করার পরিকল্পনা করছে না। চলমান যুদ্ধের ফলে সৃষ্ট বিপদের কারণে এ প্রণালি দিয়ে নৌযান চলাচল হ্রাস পেয়েছে।

তিনি বলেন, আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব ওই জাহাজ কর্তৃপক্ষের।

ইরানের সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, যদি জায়নবাদী ইসরায়েল ও আমেরিকার যে কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তবে আমরা ওই জাহাজে আক্রমণ করব।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এ মারণাস্ত্রের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

অন্যদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ