ইরানে আঘাত না করলে পারমাণবিক অস্ত্র পেয়ে যেত : ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-০৩-২০২৬ ০৩:২০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৬ ০৫:০২:৪৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যদি দুই সপ্তাহের মধ্যে আঘাত না করতাম, তাহলে তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।
বৃহস্পতিবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার বিষয়ে বলেন, ‘আমরা যদি দুই সপ্তাহের মধ্যে আঘাত না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে।’
হোয়াইট হাউসে যুদ্ধ সংক্রান্ত নয় এমন একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।
প্রসঙ্গত, ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়ে নিশ্চিত করতে পারছে না।
তিনি বলেন, ‘ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে— এমন কোনো প্রমাণ না থাকলেও প্রায় অস্ত্রমাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং আমার পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।’
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স