ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​খুলনায় সাবেক শ্রমিক দল নেতা‌কে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:৫৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:৫৫:১৯ অপরাহ্ন
​খুলনায় সাবেক শ্রমিক দল নেতা‌কে গুলি করে হত্যা ​ছবি: সংগৃহীত
খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পালানোর সময় পুলিশ অস্ত্রসহ আশোক নামে একজনকে আটক করেছে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার অ‌ফিসার ইনচার্জ মো. ক‌বির হো‌সেন ঘটনার সতত‌্যা নি‌শ্চিত ক‌রেছেন।

ক‌বির হো‌সেন ব‌লেন, ‘নগরীর প্রাণ কে‌ন্দ্রে ডাকবাং‌লো মো‌ড়ে প‌রিবহন শ্রমিক ইউনিয়‌নের সভাপ‌তি ও রূপসা উপ‌জেলা শ্রমিক দ‌লের সা‌বেক আহ্বায়ক মাসুম বিল্লাহ‌কে প্রথ‌মে কু‌পি‌য়ে পরবর্তী‌তে গু‌লি ক‌রে হত‌্যা করা হয়। এসময় স্থানীয়‌দের সহায়তায় একজন‌কে অস্ত্রসহ আটক করা হ‌য়ে‌ছে। তা‌কে জিজ্ঞাসাবা‌দের মাধ‌্যমে বা‌কি‌দের গ্রেপ্তা‌রে অভিযান শুরু হয়েছে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ