ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:৩৯:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:৩৯:৪২ পূর্বাহ্ন
ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ উদ্যোগ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য তারা ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন তারা। ফেরত আসা ব্যক্তিদের পরিবার-স্বজনদের অনেকে ইউএস বাংলা এয়ারলাইনসের এই ফ্লাইটের কথা জানতে পেরে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন। এখানেই সারেন সেহরি। বিমান অবতরণের খবরে সবাই সন্তুষ্ট। প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের বড় স্বস্তি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ