ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​প্রবাসীদের জন্য হটলাইন নাম্বার চালু করেছে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৪:০৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৪:০৮:৫২ অপরাহ্ন
​প্রবাসীদের জন্য হটলাইন নাম্বার চালু করেছে মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক‌টি হটলাইন নাম্বার চালু ক‌রে‌ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়েছে।

এতে বলা হ‌য়ে‌ছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এ নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ