ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি করলে চাকরি যাবে মামলাও হবে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০২:৩৫:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৪:১৬:৪৩ অপরাহ্ন
দুর্নীতি করলে চাকরি যাবে মামলাও হবে: আইনমন্ত্রী সংবাদচিত্র: সংগৃহীত
কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে তার শুধু চাকরিই যাবে না বরং তার বিরুদ্ধে মামলাও হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মো. আসাদুজ্জামান বলেন, সংবিধানে ১৩৩টি বিল আছে প্রত্যেকটি অধ্যাদেশই আমরা বাস্তবায়ন করব।

আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এ সরকার বদ্ধ পরিকর উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এদের যদি কেউ শেল্টার দেয় তাদের শেকড় উপড়ে ফেলা হবে। সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ