ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ফাওজুল কবিরের বাসায় ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টারা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:৩১:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:৩১:০২ পূর্বাহ্ন
​ফাওজুল কবিরের বাসায় ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টারা ছবি: সংগৃহীত
সরকারি বাসভবন ছাড়ার আগে সাবেক উপদেষ্টাদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন ড. ফাওজুল কবির খান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতার আয়োজনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম ছবি পোস্ট করে লেখেন, ‘ড. ফাওজুল কবির খানের আয়োজনে একটি মনোরম ইফতার ও নৈশভোজ। ড. খান এবং তার পরিবার আগামীকাল তাদের মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন।’ শফিকুল আলমের শেয়ার করা ছবিতে সাবেক অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিতে তাকে কেক কাটতেও দেখা গেছে।

পোস্টে বিস্তারিত আর কিছু উল্লেখ না থাকলেও এটি স্পষ্ট যে, মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে যাওয়া উপলক্ষে ফাওজুল কবির খান একটি বিদায়ী সৌজন্য সভার আয়োজন করেছিলেন। উল্লেখ্য, ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ