ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৮:৪৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৮:৪৭:৪৬ অপরাহ্ন
​পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে: মির্জা ফখরুল সংবাদচিত্র: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সরকার সে পথেই হাঁটবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এ ছাড়াও যদি প্রয়োজন মনে হয়, তদন্ত করতে হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।’ নিজ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফখরুল বলেন, ‘আমি সবচেয়ে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ