ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আপনি রোজা রাখেন- প্রধানমন্ত্রীকে প্রশ্ন শিশুদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৩:৫৩:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৩:৫৩:১০ অপরাহ্ন
আপনি রোজা রাখেন- প্রধানমন্ত্রীকে প্রশ্ন শিশুদের ছবি: সংগৃহীত
আপনি রোজা রাখেন? প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমন প্রশ্ন করেছে শিশুরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রীকে এমন প্রশ্ন করে তারা।

জানা গেছে, আজ শুক্রবার রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে, ‘আপনি রোজা রাখেন?’ তখন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরে বলেন, ‘আমি তো রোজা রাখি।’

এ সময় আরেক শিশু তারেক রহমানকে বলে, ‘আঙ্কেল আমি সব রোজা রাখি।’ তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘ভেরি গুড’। শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিশুরাও প্রধানমন্ত্রীর সান্নিধ্যে অনেক আনন্দ বোধ করে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ