গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০২-২০২৬ ১২:০১:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০২-২০২৬ ১২:০১:০৫ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে তখন তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের প্রসার হয়েছে এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে উঠেনি।
তিনি বলেন, আমি দায়িত্ব নিয়েছি। সরকারের নীতিনির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবো। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স