ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৩:১৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৩:১৬:২১ অপরাহ্ন
​রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা ছবি: সংগৃহীত
নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর আইজিপি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সেবায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের সাহসিকতাকে স্মরণ করেন।

এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আলী হোসেন ফকির। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেয়। তিনি সাবেক আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ