ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বের করে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংক গভর্নরের উপদেষ্টাকে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৫:২৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৬:৪০:২৬ অপরাহ্ন
​বের করে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংক গভর্নরের উপদেষ্টাকে ​ছবি: সংগৃহীত
নতুন উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলন শেষে তিনি ব্যাংক ভবন থেকে বেরিয়ে যান।

গভর্নরের প্রস্থান ঘিরে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা বিক্ষোভে জড়ান। একপর্যায়ে তারা জটলা তৈরি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় থেকে বের করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান উল্লাহ গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি উত্তেজিতভাবে তার দিকে এগিয়ে যান। উপস্থিত অন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ওই ব্যক্তিকে আঙুল তুলে শাসাতে দেখা যায়।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ গত বছরের জানুয়ারিতে এক বছরের চুক্তিতে গভর্নরের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। ব্যাংকের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গভর্নরকে সহায়তা করাই ছিল তার প্রধান দায়িত্ব।


বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ