ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৪:০১:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৬:৪০:১৩ অপরাহ্ন
দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন ​‌হাবিবুর রশিদ হাবিব ও মো. রাজীব আহসান। ছবি: সংগৃহীত
সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারি প্রজ্ঞাপনের আলোকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই দায়িত্ব অর্পণ করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন শাখা) অজিত দেবের সই করা আদেশে বলা হয়েছে, বর্ণিত অবস্থায় প্রতিমন্ত্রীদের দফতর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

আদেশের অনুলিপি এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দফতরে সদয় অবগতি ও কার্যার্থে পাঠানো হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ