ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০১:৩৪:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:৩৪:৩৯ অপরাহ্ন
​বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর ইন্তেকাল ​মরহুমা কানিজ ফাতেমা। ছবি: জয়নুল আবদিন ফারুকের ফেসবুক থেকে নেওয়া
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০:৪০ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জয়নুল আবদিন ফারুক নিজ ফেসবুক আইডিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের তথ্য অনুযায়ী, কানিজ ফাতেমাকে গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়েছে।

মরহুমার প্রথম জানাজা বাদ জোহর নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩ নম্বর বাসার সামনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

কানিজ ফাতেমার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ