১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০২-২০২৬ ০৭:০৪:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০২-২০২৬ ০৭:০৪:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের উপ-কমিটির সুপারিশের ভিত্তিতে ১৪টি উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলা থেকে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। কার্যক্রমটি পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারিত হবে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির নারী সুবিধাভোগীরা মাসিক দুই হাজার পাঁচশত (২,৫০০) টাকা আর্থিক সহায়তা পাবেন। মন্ত্রী উল্লেখ করেন, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করলে পরিবারের এবং আগামী প্রজন্মের জীবনমানও উন্নত হবে।
এই প্রকল্প বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স