জাতীয় বিশ্ববিদ্যালয়
সাবেক উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০২-২০২৬ ০১:৩২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০২-২০২৬ ০২:৩৪:২২ অপরাহ্ন
ফাইল ছবি/ফোকাস বাংলা নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে এবং বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমণে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয় আবেদনে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স