ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৬:৩৩:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৬:৩৩:৫৬ অপরাহ্ন
​মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের ​ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

এক ফেসবুক পোস্টে সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি এই ঘোষণা দেন।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

সর্বশেষ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করেন। তবে ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন।

পরবর্তীতে গেল ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের পাঠানো একটি লিগ্যাল নোটিশে আলোচিত রায় ও শপথ অনুষ্ঠান নিয়ে অনিয়মের অভিযোগ তোলা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ